Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়

BN DESK
21 June 2024, 05:30 PM পড়তে ১ মিনিট
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ঈদ পরবর্তীতে বিনোদন কেন্দ্রগুলোয় পর্যটকদের উপচে পড়া ভিড়। পরিবার পরিজন নিয়ে পঞ্চগড়ের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো ঘুরে আনন্দ উপভোগ করছে পর্যটকরা। এরমধ্যে তেঁতুলিয়া পিকনিক কর্ণার, বনবিটের ইকোপার্ক, মহানন্দাপাড়, বাংলাবান্ধা জিরোপয়েন্ট, রওশনপুর মিনা বাজার এসব বিনোদন কেন্দ্রে সব বয়সের পর্যটকদের ঘুরতে দেখা যায়।

নীলফামারী থেকে ঘুরতে আসা পর্যটক আব্দুল জলিল জানান, পরিবার নিয়ে মাইক্রোবাস যোগে পঞ্চগড়ের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো ঘুরেছেন। এরমধ্যে তেঁতুলিয়ায় বিনোদন কেন্দ্রগুলো ছিল সবচেয়ে আকর্ষণীয়। ঠাকুরগাঁও থেকে ঘুরতে আসা আবু নাঈম, শফিক ও ফরমান বলেন, ঈদের ছুটিতে বাংলাবান্ধা জিরো পয়েন্টসহ চা বাগান ঘুরে দেখে খুব ভালো লেগেছে। তবে লাগাতার বৃষ্টিতে পর্যটকদের চলাচলে কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাকার অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ১৫৫ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পঞ্চগড় তেঁতুলিয়া ট্যুরিস্ট পুলিশ জোন সূত্রে জানা যায়, পর্যটকরা যেন নির্বিঘ্নে ঘোরাফেরা করতে পারে তাই সাদা পোশাকে পুলিশের টহল জোরদার করা হয়েছে। চালকদের নিয়ন্ত্রণে পথের বিভিন্নস্থানে পুলিশ প্রশাসন ও হাইওয়ে পুলিশ কাজ করছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়

B
BN DESK | 21 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার