Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আজ বিকেলে মুখোমুখি অস্ট্রেলিয়া-বাংলাদেশ

BN DESK
03 September 2026, 05:15 PM পড়তে ১ মিনিট
আজ বিকেলে মুখোমুখি অস্ট্রেলিয়া-বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের মতো ফুটবল মাঠের লড়াইয়েও বাংলাদেশ থেকে অনেক এগিয়ে অস্ট্রেলিয়া। সজারুজ ফুটবল দল ২০০৬ থেকে ২০২২, টানা প্রতিটি আসরেই বিশ্বকাপ খেলেছে।

গত নভেম্বরে তাদের মাটিতে বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় পর্বে অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়েছিল জামাল ভূঁইয়ার দল। যদিও সেখান থেকে হ্যাভিয়ের ক্যাবরেরার দলকে ৭-০ ব্যবধানে হেরে ফিরতে হয়েছে। এবার বাংলাদেশ সকারুজদের আতিথ্য দেবে হোম ভেন্যু কিংস অ্যারেনায়।

আজ বৃহস্পতিবার (৬ জুন) বিকেল পৌনে ৫টায় শুরু হবে ম্যাচটি। এটি বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ের। দুই দলেরই এটি পঞ্চম ম্যাচ। বাংলাদেশ গত চার ম্যাচে মাত্র একটিতে ড্র করেছিল, সেটিও ছিল এই কিংস অ্যারেনায় লেবাননের বিপক্ষে। বিপরীতে অস্ট্রেলিয়া চার ম্যাচের চারটিতে জিতে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে। এশিয়ান কাপের পাশাপাশি বিশ্বকাপের পরের ধাপের বাছাইও নিশ্চিত তাদের। ঘরের মাঠের কন্ডিশন কাজে লাগিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা উপহার দিতে চায়। জামালদের শক্তি নিজেদের মাঠ, আবহাওয়া ও দর্শক।

বিশ্বকাপ ও এশিয়ান কাপের শেষ হোম ম্যাচটিতে একটু বাড়তি পারফরম্যান্স দেখাতে চান বাংলাদেশ অধিনায়ক জামাল, ‘এটাই আমাদের শেষ হোম ম্যাচ। অস্ট্রেলিয়া অত্যন্ত শক্তিশালী দল, আমরা হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে কিছু একটা করতে চাই।’ শেষ ৪ ম্যাচে বাংলাদেশ ১৪টি গোল হজম করেছে। সেটি নিয়ে চিন্তায় স্বাগতিক অধিনায়ক, ‘আসলে বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। আমরা নিজেরাও ভাবি শেষ মুহূর্তে কেন গোল হজম করছি, মনসংযোগ না ফিটনেসের ঘাটতি। এটা আমার একার পক্ষে উত্তর দেওয়া কঠিন।’

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ২৪ নম্বর দলের বিপক্ষে খেলতে নামা নিয়ে বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, ‘অতিস্বল্প প্রস্তুতি আমাদের, কিন্তু আমরা ইতিবাচক ভালো কিছু করার ব্যাপারে। মেলবোর্নের (অ্যাওয়ে) ম্যাচের তুলনা করলে আমরা উন্নতি করতে চাই। এবার আগেই আমরা এবার গোল হজম করতে চাই না, প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। কঠিন ম্যাচে নিজেদের সামর্থ্য দেখাতে চাই। ম্যাচটা কঠিন করতে চাই অস্ট্রেলিয়ার জন্য।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

আজ বিকেলে মুখোমুখি অস্ট্রেলিয়া-বাংলাদেশ

B
BN DESK | 06 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার