Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টি-টোয়েন্টি বিশ্বকাপে বিশেষ শুভেচ্ছাদূত হলেন আফ্রিদি

BN DESK
03 September 2026, 02:42 PM পড়তে ১ মিনিট
টি-টোয়েন্টি বিশ্বকাপে বিশেষ শুভেচ্ছাদূত হলেন আফ্রিদি

আগামী ১ জুন শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। খেলা হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। মেগা আসরটিতে বিশেষ দায়িত্ব হিসেবে তারকা ক্রিকেটারদের শুভেচ্ছাদূত হিসেবে আসছে আইসিসি। সেই তালিকায় এবার যুক্ত হলেন পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

আজ শুক্রবার (২৪ মে) আইসিসি বিশ্বকাপের শুভেচ্ছাদূত হিসেবে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির নাম ঘোষণা করে।

বিশ্বকাপের শুভেচ্ছাদূত হয়ে আফ্রিদি বলেন, ‌‘টি-টোয়েন্টি বিশ্বকাপ এমন একটি ইভেন্ট যা আমার হৃদয়ের খুব কাছের। উদ্বোধনী আসরে টুর্নামেন্টসেরা হওয়া থেকে ২০০৯ সালে শিরোপা উঁচিয়ে ধরা-আমার ক্যারিয়ারের প্রিয় কিছু স্মৃতি এই মঞ্চেই তৈরি হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আরও শক্তিশালী হয়ে উঠেছে এবং এবারের আসরের অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। যেখান আগের চেয়ে আরও দল, আরও ম্যাচ, এমনকি আরও নাটকীয়তা দেখতে পাব আমরা।’

তিনি আরও বলেন, ‘আমি বিশেষভাবে রোমাঞ্চিত ৯ জুন ভারত-পাকিস্তান ম্যাচের সাক্ষী হওয়ার জন্য। ক্রীড়াঙ্গনে অন্যতম সেরা প্রতিদ্বন্দ্বিতা এটি এবং দু’টি দুর্দান্ত দলের লড়াইয়ের উপযুক্ত মঞ্চ হবে নিউইয়র্ক।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে টুর্নামেন্টসেরা হয়েছিলেন আফ্রিদি। পরের আসরে পাকিস্তানকে চ্যাম্পিয়ন করাতে অনবদ্য ভূমিকা রাখেন তিনি। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ও ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচসেরা হন এই অলরাউন্ডার। সবমিলিয়ে বিশ্বকাপের ৬ আসর খেলে ৩৪ ম্যাচে ৫৪৬ রানের পাশাপাশি তার শিকার ৩৯ উইকেট।

বিশ্বকাপের শুভেচ্ছাদূত হিসেবে আফ্রিদির আগে ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং, উইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইল ও সর্বকালের অন্যতম সেরা অ্যাথলেট উসাইন বোল্টের নাম ঘোষণা করেছে আইসিসি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে বিশেষ শুভেচ্ছাদূত হলেন আফ্রিদি

B
BN DESK | 24 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার