Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সৈকত

BN DESK
03 September 2026, 02:43 PM পড়তে ১ মিনিট
প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সৈকত

স্পোর্টস ডেস্ক : আগামী ১ জুন থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ কানাডা। ওই ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সৈকতের সঙ্গে সেদিন মাঠে নামবেন ইংলিশ আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ।

বহু আন্তর্জাতিক ম্যাচ এবং নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভারের অভিজ্ঞতা আছে সৈকতের। তবে এবারই প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন তিনি। সেটাও আবার উদ্বোধনী ম্যাচে প্রথমবার। এর আগে ২০১৮ সালে তিনি মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। ৪৭ বছর বয়সী সৈকতকে আম্পায়ারের ভূমিকায় দেখা গেছে গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপেও।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সৈকত

B
BN DESK | 22 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার