Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পীরগঞ্জে শালবনে আগুন আইনগত ব্যবস্থা নিতে বন বিভাগের গড়িমসি

BN DESK
04 May 2024, 11:31 PM পড়তে ১ মিনিট
পীরগঞ্জে শালবনে আগুন আইনগত ব্যবস্থা নিতে বন বিভাগের গড়িমসি

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : তীব্র দাবদাহের মাঝে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে থুমনিয়া শালবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শালগাছের ঝরে পড়া শুকনা পাতায় বৃহস্পতিবার দুপুরে দুর্বৃত্তদের দেয়া আগুনে বাগানের অসংখ্য বেত ও শালগাছের সবুজ পাতা পুড়ে গেছে।

এ বিষয়ে থানায় মামলা করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন বিভাগকে বলা হলেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি বন কর্তৃপক্ষ। বন বিট কর্মকর্তা বলছেন, তেমন কোন ক্ষতি না হওয়ায় এ বিষয়ে আইনানুগ কোন ব্যবস্থা নেয়া হয়নি।

আজ শনিবার (৪ মে) দুপুরে ৫শ’ একর আয়তনের থুমনিয়া শালবন ঘুরে দেখা যায়, বিশাল শালবাগনের ভেতর বিভিন্ন এলাকায় অসংখ্য বেত ও শাল গাছের সবুজ পাতা আগুনে ঝলসে গিয়ে শুকিয়ে আছে। এর মধ্যে বাগানের উত্তরে রুহিমারী শ্মশানঘাটের কাছে আগুনে পোড়া গাছের সংখ্যা বেশি।

শ্মশানঘাটে বসে থাকা কলেন চন্দ্র নামে এক ব্যক্তি জানান, খারাপ প্রকৃতির লোকজন শালবনে দুপুরে গাছের ঝরে পড়া শুকনা পাতায় আগুন দেয়। সেই আগুনে শালবনের বেত গাছে বেশি ক্ষতি হয়েছে। কিছু কিছু শালগাছের পাতাও ঝলসে গেছে।

উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম ঐ দিনই ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বন বিট কর্মকর্তা শাহজাহানকে এ বিষয়ে থানায় মামলা করার জন্য নির্দেশনা দেন।

নির্দেশনা দেওয়ার দুইদিন অতিবাহিত হলেও  শনিবার সন্ধ্যা পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি বন বিভাগ। উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম বলেন, শালবনে আগুনের ঘটনা অত্যন্ত বেদনা দায়ক।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

পীরগঞ্জে শালবনে আগুন আইনগত ব্যবস্থা নিতে বন বিভাগের গড়িমসি

B
BN DESK | 04 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার