Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে জমজমাট লড়াইয়ের সম্ভাবনা

BN DESK
17 May 2024, 07:52 PM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে জমজমাট লড়াইয়ের সম্ভাবনা

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচন জমে উঠেছে। নির্বাচনে জমজমাট লড়াইয়ের সম্ভাবনা দেখছেন সাধারণ ভোটাররা। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৩ জন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদের জন্য ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা রিটার্নিং অফিস কর্তৃক উল্লিখিত ৯ জন প্রার্থীর মনোনোয়ন বৈধতা পায়।

প্রতীক বরাদ্দের পরপরই সদর উপজেলার বিভিন্ন এলাকায় উল্লিখিত প্রার্থীদের জমজমাট প্রচারণা চলছে। প্রার্থীদের বিভিন্ন ইউনিয়নে গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চওয়ার আহবান চোখে পড়ার মত। প্রার্থীরা ভোটারদের সাথে প্রতিনিয়ত শুরু করেছেন যোগাযোগ।

বিভিন্ন স্থানে সভা, সমাবেশ, বৈঠক, সেমিনারে অংশগ্রহণ করছেন তারা। ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে পৌরসভার বিভিন্ন এলাকা। একই সাথে বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারসহ সর্বত্রই পোস্টার ও ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে।

জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁও সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীর মধ্যে বর্তমান সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. অরুনাংশু দত্ত টিটো (আনারস), সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার (মোটরসাইকেল), সাবেক জেলা পরিষদ সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রওশনুল হক তুষার  (ঘোড়া) এবং সাবেক ছাত্রনেতা কামরুল হাসান খোকন (কাপ পিরিচ) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়াও ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে সদর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রশিদ (টিউবওয়েল), সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: গোলাম মোস্তফা (উড়োজাহাজ) ও রুহিয়া ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক সাংবাদিক মো: জাহাঙ্গীর আলম (চশমা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মাশহুরা বেগম হুরা (কলস) ও সংরক্ষিত আসেনর সংসদ সদস্য দ্রৌপদী দেবী আগারওয়ালার পুত্রবধূ প্রিয়া আগারওয়ালা (ফুটবল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সবকিছু মিলিয়ে বর্তমানে সদর উপজেলা পরিষদ নির্বাচনে জমজমাট অবস্থা বিরাজ করছে। উল্লেখ্য, আগামী ২১ মে এ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে জমজমাট লড়াইয়ের সম্ভাবনা

B
BN DESK | 17 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার