Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বোদায় তীব্র তাপপ্রবাহে পুড়ে যাচ্ছে বাদামক্ষেত

BN DESK
18 May 2024, 09:09 PM পড়তে ১ মিনিট
বোদায় তীব্র তাপপ্রবাহে পুড়ে যাচ্ছে বাদামক্ষেত

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : তীব্র তাপপ্রবাহে পুড়ছে পঞ্চগড় জেলার বোদা উপজেলার বাদামক্ষেতগুলো, ফলন বিপর্যয়ের শঙ্কায় চাষিরা বর্তমানে আতঙ্কিত। এপ্রিল ও মে মাসের তাপপ্রবাহ ও অনাবৃষ্টির কারণে ফলনে বিপর্যয়ের আশঙ্কা করছেন চাষিরা।

এ চলতি মৌসুমে ভালো ফলন, বাজার দামও ভালো পাবেন বলে মনে করছিলেন তারা। কিন্তু ফলনের মাঝপথেই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তীব্র তাপপ্রবাহ। এতে লোকসানের আশঙ্কায় রয়েছেন চাষিরা। উপজেলার কম-বেশি সব এলাকায় এবার তীব্র তাপপ্রবাহে বাদামের গাছ শুকিয়ে ঝিমে গেছে। এতে আর্থিকভাবে লোকসানের আশঙ্কা কৃষকদের।

উপজেলার বেংহারী বনগ্রাম এলাকার বাদাম চাষি ওসমান গণি বলেন, গতবছর বাদামে লাভ হলে সেই আশায় এবার ৫ বিঘা বাদাম লাগিয়েছি। রোদ আর তাপমাত্রায় বাদাম গাছ শুকিয়ে বিবর্ণ হয়ে গেছে। সেচ ব্যবস্থা না থাকায় গত কিছুদিন থেকে বাদাম গাছ পুড়ে নষ্ট হয়ে গেছে। কথা হয় নয়াদিঘী এলাকার বাদাম চাষি নুর নবীর সাথে, তিনি এ বছর ১০ বিঘা বাদাম লাগিয়েছেন, প্রতি বিঘা বাদাম চাষে ১৫-১৭ হাজার খরচ হয়েছে।

অতিরিক্ত খরার কারণে প্রায় ৪ বিঘা বাদাম একেবারেই নষ্ট হয়ে গেছে। এতে অনেক টাকা লোকসানের আশঙ্কা করছেন তিনি। আরও কিছুদিন তাপপ্রবাহ অব্যাহত থাকলে বাকি জমির বাদাম নষ্ট হয়ে যাবে।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আহম্মেদ রাশেদ উদ নবী বলেন, চলতি বছরে এ উপজেলায় ৪ হাজার ২০ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। চলতি মৌসুমে বৃষ্টি নাই তার উপর তীব্র তাপপ্রবাহের কারণে বাদাম চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে তিনি বাদামক্ষেতে সেচ ব্যবস্থা অব্যাহত রাখার পরামর্শ দেন কৃষকদের।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

বোদায় তীব্র তাপপ্রবাহে পুড়ে যাচ্ছে বাদামক্ষেত

B
BN DESK | 18 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার