Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

লজ্জা এড়াতে টস জিতে লিটনকে নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

BN DESK
03 September 2026, 02:44 PM পড়তে ১ মিনিট
লজ্জা এড়াতে টস জিতে লিটনকে নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের কাছে টানা দুই টি-টোয়েন্টি ম্যাচে হার। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হাতছাড়া। এখন বাংলাদেশের হোয়াইটওয়াশ লজ্জা এড়ানোর মিশন। হিউস্টনে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং করবে বাংলাদেশ।

হোয়াইটওয়াশ লজ্জা এড়ানোর মিশনে বাংলাদেশ একাদশে এসেছে দুটি পরিবর্তন। ঢুকেছেন লিটন দাস আর হাসান মাহমুদ। বাদ পড়েছেন জাকের আলী অনিক আর শরিফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের কাছে ৫ উইকেটে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের সুযোগ তৈরি করেও হেরে যায় ৬ রানে। আবারও বাংলাদেশ একাদশে ফিরে এসেছেন লিটন দাস। তবে আগের ম্যাচের দুই ওপেনারের কেউ বাদ পড়েননি। আছেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

লজ্জা এড়াতে টস জিতে লিটনকে নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

B
BN DESK | 25 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার