Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাকিস্তানে প্রথম টেস্টে টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

BN DESK
04 September 2026, 03:22 AM পড়তে ১ মিনিট
পাকিস্তানে প্রথম টেস্টে টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হওয়ার কথা ছিল আজ (বুধবার) বেলা ১১টায়। তবে মাঠ ভেজা থাকায় টসে বিলম্ব হয়। বাংলাদেশ সময় বিকেল ৩টায় টসে নামে দুই দলের অধিনায়ক শান মাসুদ ও নাজমুল হাসান শান্ত। টসে জিতে বাংলাদেশ দলের অধিনায়ক শান্ত বোলিং করার সিদ্ধান্ত নেন।

জানা গেছে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে হবে ৪৮ ওভার। বৃষ্টির কারণে মধ্যাহ্নবিরতির আগে টসও করা যায়নি। ক্রিকইনফো থেকে সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে, স্থানীয় সময় ২টায় (বাংলাদেশ সময় ৩টা) টস হয়। খেলা শুরু হবে আড়াইটায় (বাংলাদেশ সময় সাড়ে ৩টা)। আজ ৪৮ ওভার খেলা হবে। এরপর স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে চায়ের বিরতি দেওয়া হবে। দিনের শেষ সেশন শুরু হবে ৪টা ৪০ মিনিটে। ৬টা পর্যন্ত এই সেশন চলবে। অর্থাৎ খেলা ৩০ মিনিট বেশি হবে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

পাকিস্তানে প্রথম টেস্টে টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

B
BN DESK | 21 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার