Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

১২৫ কোটি বোনাসের কে কত পেল?

BN DESK
04 September 2026, 04:04 AM পড়তে ১ মিনিট
১২৫ কোটি বোনাসের কে কত পেল?

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরেই ১২৫ কোটি টাকা পুরস্কার ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারত দেশে ফেরার পরে ওয়াংখেড়ে স্টেডিয়ামে সংবর্ধনায় বিরাট কোহলি, রোহিত শর্মাদের হাতে সেই চেক তুলে দেন বোর্ড সভাপতি রজার বিন্নী ও সচিব জয় শাহ।

১২৫ কোটি রূপি থেকে কোহলি-রোহিত সহ ক্রিকেটাররা কে কত পাবেন তা জানার আগ্রহ ছিল সমর্থকদের। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, বিসিসিআইয়ের ঘোষিত ১২৫ কোটি রূপির বোনাস থেকে মূল স্কোয়াডের ১৫ জন সদস্য প্রত্যেকে ৫ কোটি করে টাকা পাবেন। সেই তালিকায় বিরাট কোহলি-রোহিত শর্মারা যেমন রয়েছেন, তেমনই কোনও ম্যাচ না খেলা সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল ও যুজবেন্দ্র চাহালও রয়েছেন। ক্রিকেটারদের মতই রোহিতদের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ও পাবেন ৫ কোটি রূপি। এছাড়া কোচিং স্টাফের বাকি সবাই পাবেন আড়াই কোটি করে রূপি। বিশ্বকাপে মূল দলের বাইরে রিজার্ভ হিসেবে ছিলেন রিঙ্কু সিং, খালিল আহমেদ, শুভমন গিল এবং আবেশ খান, এই ৪ জনের প্রত্যকেই পাবেন ১ কোটি রূপি। এছাড়া অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিও ১ কোটি রূপি করে পাবেন বলেই জানা গেছে প্রকাশিত প্রতিবেদন থেকে। আর সাপোর্ট স্টাফদের প্রত্যকে ২ কোটি রূপি করে পাবেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

১২৫ কোটি বোনাসের কে কত পেল?

B
BN DESK | 08 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার