Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিশ্বকাপের আগে চোটে তাসকিন 

BN DESK
03 September 2026, 02:32 PM পড়তে ১ মিনিট
বিশ্বকাপের আগে চোটে তাসকিন 

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচের আগে চোটে পড়েছেন তাসকিন আহমেদ। সিরিজের শেষ ম্যাচ খেলা হয়নি তার।

জানা গেছে, ম্যাচ শুরুর আগে অনুশীলনের সময় চোটে পড়েন তিনি। তবে চোট কতটা গুরুতর, তা জানা যায়নি। মূলত গত ম্যাচে ডাইভ দিতে গিয়ে পাঁজরে ব্যথা পান তাসকিন। এই ম্যাচের আগেও ব্যাথা না কমায় তাকে খেলাতে পারেনি টিম ম্যানেজম্যান্ট। 

বিসিবি’র প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি বলেন, ‘তাসকিন শেষ ম্যাচে বোলিং করতে গিয়ে পাঁজরে কিছুটা ব্যাথা অনুভব করেন। সেই ব্যাথা আজ সকালেও ছিল যে কারণে ম্যাচ খেলানো হয়নি। তিনি পর্যবেক্ষণে রয়েছেন। ম্যাচ শেষে আমরা একটা স্ক্যান করে দেখব কী অবস্থা।’

গত ওয়ানডে বিশ্বকাপ থেকেই কাঁধের চোট তাসকিনকে ভোগাচ্ছিল। বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচে চোট নিয়েই খেলেছেন। বিশ্বকাপ শেষে আড়াই মাসের মতো সময় বিশ্রাম নিয়েছেন, পুনর্বাসন করেছেন। যে কারণে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ ও নিউজিল্যান্ড সফরে খেলা হয়নি তার।

জিম্বাবুয়ে সিরিজের প্রথম চারটি ম্যাচ খেলেছেন। এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ৮ উইকেট নেওয়া তাসকিনই সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বিশ্বকাপের আগে চোটে তাসকিন 

B
BN DESK | 12 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার