Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

BN DESK
24 September 2024, 09:51 PM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে লিটন হোসেন(৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। গত সোমবার রাত সদর উপজেলার শিবগঞ্জ রেলস্টেশন এলাকার পূর্ব পারপূগী ডাঙ্গীপাড়া নামক স্থানে ঘটনাটি ঘটে।

নিহত যুবক লিটন হোসেন শিবগঞ্জ পূর্ব পারপূগী গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে এবং সে স্থানীয় একটি কাঠ ফাড়াই মিলে কাজ করতো বলে নিশ্চিত করেছে সদর থানার অফিসার ইনচার্জ ফিরোজ ওয়াহিদ।  প্রত্যক্ষদর্শীরা জানায়, লিটন নেশা করে রাত ১০টার দিকে রেলস্টেশনে ঘোরাঘুরি করছিল।

পরে সে নেশাগ্রস্থ অবস্থাতেই রেললাইনে গিয়ে বসে এবং ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী ট্রেনে কাটা পড়ে সে। অতিরিক্ত নেশা করার কারণে হয়তো সে ট্রেনের শব্দ শুনতে পারেনি বলে অসাবধানতাবসত দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা তাদের।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, ঘটনার পর পুলিশ সেখানে যায় এবং রেল কর্তৃপক্ষের হাতে লাশ হস্তান্তর করে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

B
BN DESK | 24 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার