Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এবার ব্যাটিংয়ে বাংলাদেশ 

BN DESK
03 September 2026, 02:20 PM পড়তে ১ মিনিট
এবার ব্যাটিংয়ে বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক : প্রথম দুই ম্যাচে টস জিতেছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এবার তৃতীয় ম্যাচে এসে টস ভাগ্য তার হলো না। হেরে গেলেন। টস জিতেই বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা।

আগের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিলো সন্ধ্যা ৬টায়। আজ তৃতীয় ম্যাচ শুরু হচ্ছে বিকাল ৩টা থেকে। যে কারণে ম্যাচের চালচিত্রও পরিবর্তন হতে পারে। তবে, টি-টোয়েন্টিতে যেহেতু রান তাড়া করা সহজ, সে কারণে টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। বাংলাদেশ দলে এসেছে দুই পরিবর্তন। পেসার শরিফুল ইসলামের পরিবর্তে নেয়া হয়েছে তানজিম হাসান সাকিবকে। এছাড়া স্পিনার শেখ মেহেদী হাসানকে বাদ দিয়ে দলে নেয়া হয়েছে তানভির ইসলামকে।জিম্বাবুয়ে দলেও দুটি পরিবর্তন আনা হয়েছে। রিচার্ড এনগারাভা এবং অ্যাইন্সলে এনলোভুকে বাদ দিয়ে দলে নেয়া হয়েছে ওয়েলিংটন মাসাকাদজা এবং ফারাজ আকরামকে।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক (উইকেটরক্ষক), তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ এবং তানভির ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ : জয়লর্ড গাম্বি (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্দে, জোনাথন ক্যাম্পবেল, রায়ান বার্ল, লুক জংউই, ফারাজ আকরাম, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

এবার ব্যাটিংয়ে বাংলাদেশ 

B
BN DESK | 07 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার