স্পোর্টস রিপোর্টার : পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। নিশ্চিত ড্রয়ের পথে যাওয়া রাওয়ালপিন্ডি টেস্টে প্রাণ ফিরিয়ে এনেছে টাইগার বোলাররা। বাংলাদেশি বোলারদের দাপটে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৬ রানে অল আউট হয়ে যায় পাক ব্যাটাররা। এতে বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩০ রানের। মামুলি এ লক্ষ্য তাড়া করতে নেমে কোন উইকেট না হারিয়েই দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ।
পাকিস্তানের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়
BN DESK
04 September 2026, 03:22 AM
•
পড়তে ১ মিনিট