Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এক গ্রুপে বাংলাদেশ-ভারত-পাকিস্তান, চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশ

BN DESK
04 September 2026, 02:07 AM পড়তে ১ মিনিট
এক গ্রুপে বাংলাদেশ-ভারত-পাকিস্তান, চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক : ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘরের মাঠে আসরটির আয়োজন করবে দেশটি। আইসিসিকে তারা আট দলের এই টুর্নামেন্টের গ্রুপ, সূচি ও ভেন্যু ঠিক করে একটি খসড়া প্রস্তাব দিয়েছে। যেখানে ভারত ও পাকিস্তানকে রাখা হয়েছে এক গ্রুপে। একই গ্রুপে রয়েছে বাংলাদেশও। এই গ্রুপের চার নম্বর দলটি হলো নিউজিল্যান্ড।

এছাড়া অপর গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ টুর্নামেন্ট আয়োজন করতে চায় পিসিবি। ১০ মার্চ বাড়তি একদিন রাখা হয়েছে রিজার্ভ ডে হিসেবে। করাচি, লাহোর এবং রাওয়ালপিণ্ডিতে ম্যাচগুলো আয়োজন করা হবে। লাহোরে ৭টি, করাচিতে ৩টি এবং রাওয়ালপিন্ডিতে ৫টি ম্যাচ হবে। উদ্বোধনী ম্যাচ ও একটি সেমিফাইনাল হবে করাচিতে, অন্য সেমিফাইনাল রাওয়ালপিন্ডিতে। আর ভারতের সব ম্যাচসহ ফাইনাল হবে লাহোরে। ভারত যদি সেমিফাইনালে ওঠে, তাহলে সেই ম্যাচও হবে লাহোরে।

রাজনৈতিক ইস্যুতে ভারত এই প্রতিযোগিতায় পাকিস্তান গিয়ে খেলবে কিনা সেটা এখনো অনিশ্চয়তায় রয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সব সময়ই বলে আসছে, সরকারের অনুমতি ছাড়া তারা কোনো নিশ্চয়তা দিতে পারবে না। পিসিবি’র পরিকল্পনা অনুযায়ী ভারতের সব ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। যেখানে ভেন্যু, স্টেডিয়াম খুব নিকটে। সঙ্গে ওয়াঘা সীমান্ত কাছাকাছি থাকায় সমর্থকরাও খুব সহজে পাকিস্তানে যেতে পারবে। জুলাইয়ে কলম্বোতে আইসিসির বোর্ড সভা রয়েছে। যেখানে চ্যাম্পিয়নস ট্রফির সব কিছু চূড়ান্ত হবে

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

এক গ্রুপে বাংলাদেশ-ভারত-পাকিস্তান, চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশ

B
BN DESK | 04 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার