Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাকিবের বিরুদ্ধে এমন মামলা অপ্রত্যাশিত : শান্ত

BN DESK
07 September 2026, 06:32 AM পড়তে ১ মিনিট
সাকিবের বিরুদ্ধে এমন মামলা অপ্রত্যাশিত : শান্ত

স্পোর্টস ডেস্ক : গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে পোশাককর্মী রুবেল মারা গেলে বৃহস্পতিবার নিহত রুবেলের বাবা ঢাকার আদাবর থানায় হত্যা মামলা দায়ের করেন। যেখানে আসামির তালিকায় রয়েছেন সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন, বিশ্বসেরা অলরাউন্ডারের বিরুদ্ধে এমন মামলা অপ্রত্যাশিত। 

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অধিনায়ক শান্ত লিখেছেন, ‘সাকিব ভাই আমাদের দেশের অনেক বড় সম্পদ। দীর্ঘ ১৭ বছর বিশ্বের দরবারে বাংলাদেশের নাম উঁচিয়ে ধরেছেন তিনিই। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। নতুন বাংলাদেশ, আমরা সবাই নতুন কিছু দেখতে চাই। আশা করি, সকল আঁধার কেটে, নতুন আলো আসবে!’এদিকে, মামলার চাপ মাথায় নিয়েই সাকিব দুই ইনিংসে চার উইকেট নিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।  

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

সাকিবের বিরুদ্ধে এমন মামলা অপ্রত্যাশিত : শান্ত

B
BN DESK | 26 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার