Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

উদ্ধার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ফায়ারফাইটারের মৃত্যু

BN DESK
28 May 2024, 12:19 PM পড়তে ১ মিনিট
উদ্ধার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ফায়ারফাইটারের মৃত্যু

মফস্বল ডেস্ক : ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পড়ে যাওয়া গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন ফায়ারফাইটারের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফায়ারফাইটার রাসেল হোসেন খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাসেল হোসেনের বাড়ি ঢাকার ধামরাইয়ের বাসনা গ্রামে। তিনি ২০২৩ সালে একজন ফায়ারফাইটার হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন।

ফায়ার সার্ভিস জানায়, সোমবার সারাদেশে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা এলাকায় গাছ পড়ে যায়। রাত ১০টার সময় সংবাদ পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায় এবং গাছ অপসারণ করতে থাকে। গাছ অপসারণের এক পর্যায়ে আকস্মিক বিদুৎ চলে আসায় ফায়ারফাইটার রাসেল হোসেন বিদ্যুতায়িত হন। গুরুতর আহত অবস্থায় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

উদ্ধার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ফায়ারফাইটারের মৃত্যু

B
BN DESK | 28 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার