Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যে রেকর্ডে সাকিব-তামিম-নাইমের পাশে হৃদয়

BN DESK
04 September 2026, 12:08 AM পড়তে ১ মিনিট
যে রেকর্ডে সাকিব-তামিম-নাইমের পাশে হৃদয়

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে দেশটিতে সাম্প্রতিক ম্যাচে হারে আসর শুরুর আগেই বাংলাদেশ দল নিয়ে হতাশ ছিল সমর্থকরা। তবে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর ম্যাচে সব আক্ষেপ ঘুচিয়েছে টাইগাররা। এদিকে টাইগারদের আক্ষেপ ঘুচানোর দিনে এক রেকর্ড গড়েছেন টাইগার ব্যাটার তাওহিদ হৃদয়। প্রথম বাংলাদেশি হিসেবে যে রেকর্ডটি রয়েছে তামিম ইকবালের।  

বাংলাদেশের জয়ের পথে চতুর্থ উইকেটে গুরুত্বপূর্ণ ৬৩ রানের জুটি গড়েন তাওহিদ হৃদয় ও লিটন দাস। দলীয় ৯১ রানে হৃদয় ২০ বলে ৪ ছক্কা ও ১ চারে ৪০ রান করে বিদায় নেন। এটি ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের কোনো ব্যাটারের জন্য দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার মার। এক ইনিংসে সর্বোচ্চ ৫ ছক্কা মারার রেকর্ড রয়েছে কেবল তামিম ইকবালের। ২০১৬ সালে ওমানের বিপক্ষে সেঞ্চুরির পথে তামিম ইকবালের ব্যাট থেকে এসেছিল ৫ ওভার বাউন্ডারি। তবে ৪ ছক্কার কীর্তিতে হৃদয়ের পাশেই আছেন সাকিব আল হাসান, তামিম এবং মোহাম্মদ নাইম শেখ। তাদের প্রত্যেকেই অবশ্য ছক্কা মেরেছিলেন সহযোগী দেশের বিপক্ষে। হৃদয়ের ৪ ছক্কা তাই কিছুটা আলাদাই।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

যে রেকর্ডে সাকিব-তামিম-নাইমের পাশে হৃদয়

B
BN DESK | 08 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার