Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফাইনালে কলকাতার প্রতিপক্ষ হায়দরাবাদ

BN DESK
03 September 2026, 02:44 PM পড়তে ১ মিনিট
ফাইনালে কলকাতার প্রতিপক্ষ হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক : রাজস্থান রয়্যালসকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম কোয়ালিফায়ারের পুনরাবৃত্তি হতে যাচ্ছে শিরোপা নির্ধারণী মঞ্চে। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে ফাইনাল খেলবে হায়দরাবাদ।

 চেন্নাইয়ের চেপুকে আগে ব্যাটিং করতে নেমে আইনরিখ ক্লাসেনের হাফ সেঞ্চুরিতে ৯ উইকেটে ১৭৫ রান করে হায়দরাবাদ। জবাবে ৭ উইকেটে ১৩৯ রানে থামে রাজস্থান। আগামী রবিবার এই ভেন্যুতেই হবে শিরোপার লড়াই। পাওয়ার প্লেতে হায়দরাবাদ তিন উইকেট হারালেও ৬৮ রান তোলে স্কোরবোর্ডে। ইনিংসের ষষ্ঠ বলে অভিষেক শর্মাকে ফেরানোর পর পঞ্চম ওভারে রাহুল ত্রিপাঠী ও এইডেন মারক্রামকে আউট করেন ট্রেন্ট বোল্ট। মূলত রাহুলের ১৫ বলে ৫ চার ও ২ ছয়ে ৩৭ রানের সৌজন্যে পাওয়ার প্লেতে স্বস্তিকর রান তোলে হায়দরাবাদ। ট্র্যাভিস হেড সতর্ক ব্যাটিংয়ে ১০ ওভার শেষে ৯৯ রান করে হায়দরাবাদ। ২৮ বলে ৩৪ রান করে দশম ওভারে বিদায় নেন তিনি। ১৪তম ওভারে আবেশ খান জোড়া আঘাত করলেও ক্লাসেন চার ছক্কায় ৩৪ বলে ৫০ রান করে দলকে ভালো অবস্থানে নিতে ভূমিকা রাখেন। শেষ দিকে শাহবাজ ১৮ বলে ১৮ রান করে দলীয় স্কোর ১৭০-এ নেন। আবেশের তৃতীয় শিকার হন তিনি। বোল্ট ও আবেশ দুজনেই তিনটি করে উইকেট পেয়েছেন।

ছোট লক্ষ্যে খেলতে নেমে টপ অর্ডারের ব্যর্থতার পরও ধ্রুব জুরেলের ব্যাটে চড়ে লড়াই চালিয়ে যায় রাজস্থান। ১১ ওভার শেষে ৩ উইকেটে তাদের সংগ্রহ ছিল ৭৯ রান। তখনও জয়ের আশা ছিল। কিন্তু ১২তম ওভারে রিয়ান পরাগ ও রবিচন্দ্রন অশ্বিনকে ফিরিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন শাহবাজ। আর পেরে ওঠেনি রাজস্থান। জুরেলের একার লড়াই যথেষ্ট হয়নি। ৩৫ বলে ৭ চার ও ২ ছয়ে ৫৬ রানে অপরাজিত ছিলেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করা জয়সওয়ালও শাহবাজের শিকার হন।

৪ ওভারে ২৩ রানে তিন উইকেট নেন শাহবাজ। ব্যাটিংয়েও রাখেন গুরুত্বপূর্ণ অবদান। তাই ম্যাচসেরাও হয়েছেন তিনি। আরেক স্পিনার অভিষেক শর্মা সাঞ্জু স্যামসন ও শিমরন হেটমায়ারকে ফিরিয়ে দারুণ ভূমিকা রাখেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ফাইনালে কলকাতার প্রতিপক্ষ হায়দরাবাদ

B
BN DESK | 25 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার