Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁও হরিপুররে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

BN DESK
13 June 2024, 08:30 PM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁও হরিপুররে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিদ্যুৎস্পর্শে শফিকুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে উপজেলার জামুন বড়বাড়ি গ্রামে। সে ওই গ্রামের মৃত এনামুল হকের ছেলে।

শফিকুরেল মা শরিফা বলেন, বাড়িতে তার ঘরে বিদ্যুতের লাইনের তার মেরামত করতে গিয়ে সে বিদ্যুৎস্পর্শে অসুস্থ হয়ে পরে এবং বাড়িতেই সে মারা যায়। ইউনিয়ন চেয়ারম্যান হবিবর রহমান চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁও হরিপুররে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

B
BN DESK | 13 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার