Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দ্বিতীয় সেমিফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলে ফাইনাল খেলবে ভারত

BN DESK
03 September 2026, 06:49 PM পড়তে ১ মিনিট
দ্বিতীয় সেমিফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলে ফাইনাল খেলবে ভারত

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ^কাপে আজ রাতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি ইংল্যান্ড-ভারত। হাইভোল্টেজ ম্যাচের আগে গেল আসরে দুই দলের শেষ চারের লড়াই সুখস্মৃতি ইংলিশ অধিনায়ক জশ বাটলারের। গায়ানার উইকেট বিবেচনায় দুই দলের একাদশ হতে পারে স্পিন নির্ভর। এই সেমিফাইনালের জন্য নেই কোনো রিজার্ভ ডে। ফলে, কোনো কারণে ম্যাচ পরিত্যক্ত হলে ফাইনাল নিশ্চিত হবে রোহিত শর্মার দলের।

ক্রিকেটপ্রেমীদের উদ্বেগে রাখছে আইসিসি’র একটি নিয়ম। দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোনো রিজার্ভ ডে রাখেনি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যদিও বাড়তি সময় রাখা হয়েছে। ম্যাচ শেষ করার জন্য নির্ধারিত সময়ের বাইরে সর্বোচ্চ ২৫০ মিনিট সময় পাবেন আম্পায়ার, ম্যাচ রেফারি।

অ্যাকুওয়েদার জানিয়েছে, ম্যাচের দিন স্থানীয় সময় সকাল ১০টায় বৃষ্টির সম্ভাবনা ৬৬ শতাংশ। ১১টায় তা বেড়ে দাঁড়াবে ৭৫ শতাংশে। বেলা ১২টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। সেই সময় বৃষ্টির সম্ভাবনা ৮৭ শতাংশ। অর্থাৎ, ম্যাচে বৃষ্টি বেশ বড় ভূমিকাই পালন করবে। কোনো কারণে যদি বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয় তাহলে কোন দল ফাইনালে উঠবে? এক্ষেত্রে আইসিসির পূর্ব ঘোষিত নিয়মটা ভারতেরই পক্ষে। আইসিসি’র নিয়ম অনুযায়ী, সেমিফাইনাল বাতিল হলে সুপার এইটের শীর্ষে থাকা দল সরাসরি ফাইনালে ওঠে যাবে। সেক্ষেত্রে ম্যাচ না খেলেই ফাইনালে পৌঁছে যাবে ভারত। 

বৃষ্টির কারণে ম্যাচ না হলে আগের রাউন্ডের পয়েন্ট হিসাব করা হবে। ভারত সুপার এইট খেলেছে এক নম্বর গ্রুপ থেকে। যেখানে তিনটি ম্যাচ জিতে শীর্ষে ছিলো রোহিত-কোহলিরা, আর ইংল্যান্ড সুপার এইটে দুই নম্বর গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে সেমিতে ওঠে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

দ্বিতীয় সেমিফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলে ফাইনাল খেলবে ভারত

B
BN DESK | 27 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার