Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সৈয়দপুরে রেলওয়ের ডিজির ভুয়া পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

BN DESK
31 May 2024, 08:09 PM পড়তে ১ মিনিট
সৈয়দপুরে রেলওয়ের ডিজির ভুয়া পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের (ডিজি) নামে ভুয়া আইডি খুলে ট্রেনের টিকিট পাইয়ে দেওয়াসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে একটি প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার (৩১ মে) ভোরে প্রতারক চক্রের সদস্য ওয়াজকুরনী ওরফে সাব্বিরকে (২১) নীলফামারীর ডোমারের চিলাহাটির জুম্মাপাড়ার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে সৈয়দপুরে রেলওয়ে থানা পুলিশ। রেলওয়ে থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত আলীর নাম ও ছবি ব্যবহার করে একটি প্রতারক চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভুয়া আইডি খোলে।

আর ওই আইডি থেকে ট্রেনের টিকিট পাইয়ে দেয়াসহ নানা প্রতারণামূলক কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে অনলাইনে অর্থ হাতিয়ে নিচ্ছিল প্রতারক চক্রের সদস্যরা। ঘটনাটি নজরে আসে রেলওয়ে পুলিশের এক পুলিশ সদস্যের। তিনি ঘটনাটি সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জকে অবগত করেন। এরপর ঘটনাটির তদন্তে নামেন সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ।

তারা ডিজিটাল তথ্য প্রযুক্তি ব্যবহার করে রেলওয়ে মহাপরিচালকের পরিচয়ে ভুয়া আইডি ব্যবহারকারী প্রতারক চক্রের এক সদস্যকে চিহ্নিত করতে সক্ষম হন। পরবর্তীতে আজ শুক্রবার (৩১ মে) ভোরে সৈয়দপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিউল ইসলামের নেতৃত্বে এক অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্য ওয়াজকুরনী ওরফে সাব্বিরকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।

এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত রেডমি নোট ১০ লাইট মডেলের একটি এনড্রোয়েড মোবাইল ফোনসেট ও একটি নকিয়া বাটন মোবাইল ফোন সেট সিমসহ জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত ওয়াজকুরনী ওরফে সাব্বির নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি বড় জুম্মাপাড়ার মো. মোস্তফার ছেলে।

এ ঘটনায় ডিজিটাল ডিভাইজ ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে সৈয়দপুর রেলওয়ে থানা একটি প্রতারণা মামলা দায়ের করা হয়েছে। সৈয়দপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিউল ইসলাম নিজে বাদি হয়ে ওই মামলাটি দায়ের করেন।

সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত ওয়াজকুরনী ওরফে সাব্বিরকে আজ শুক্রবার (৩১ মে) আদালতে সোপর্দ করা হয়েছে। ওই প্রতারক চক্রের অন্য সদস্যদেরও গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

সৈয়দপুরে রেলওয়ের ডিজির ভুয়া পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

B
BN DESK | 31 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার