Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিশ্বকাপে যে রেকর্ড শুধুই সাকিবের 

BN DESK
03 September 2026, 05:26 PM পড়তে ১ মিনিট
বিশ্বকাপে যে রেকর্ড শুধুই সাকিবের 

স্পোর্টস ডেস্ক : নানা সমালোচনার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে স্বস্তির এক ফিফটি তুলে নিয়েছেন সাকিব। যা তার জন্য যেমন নিজেকে খুঁজে পাওয়ার, তেমনি নাম তুলেছেন কয়েকটি মাইলফলকেও।

ওই ফিফটিতে সাকিব অনন্য এক রেকর্ড গড়েছেন। যে কীর্তি বিশ্বকাপ ইতিহাসে আর কোনো ক্রিকেটারের নেই। ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় ফরম্যাটের বিশ্বকাপে সাকিবই একমাত্র ক্রিকেটার, যিনি কমপক্ষে ৮০০ রানের পাশাপাশি ৪০ উইকেট নিয়েছেন। সর্বশেষ ভারতের মাটিতে হওয়া আসরসহ এখন পর্যন্ত পাঁচটি ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন সাকিব। যেখানে তার রান ১৩৩২ এবং বল হাতে শিকার ৪৩ উইকেট। অন্যদিকে, এবার মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপের সবকটিতে খেলছেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। সংক্ষিপ্ত সংস্করণের এই প্রতিযোগিতায় তার রান ৮১৭ এবং উইকেট ৪৩টি। যে কীর্তি কারও ভাঙা কিংবা ধারেকাছে যাওয়ার সম্ভাবনাও এ যাবতকালে নেই।

সাকিব বল হাতে ব্রেকথ্রু দিলেও, সাম্প্রতিক সময়ে তার বড় দুশ্চিন্তা ছিল ব্যাটিংয়ে। সেন্ট ভিনসেন্টে ডাচদের বিপক্ষে বাংলাদেশের ২৫ রানের জয়ে তিনিই করেছেন ব্যক্তিগত সর্বোচ্চ রান। ম্যাচশেষে ৪৬ বলে অপরাজিত ৬৪ রানের জন্য সাকিব ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন। যা আন্তর্জাতিক ক্রিকেট সাকিবের ৪৫তম। এখন পর্যন্ত তিনি টেস্টে ৬, ওয়ানডেতে ২৭ ও টি-টোয়েন্টিতে ১২ বার ম্যাচসেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন।

টি-টোয়েন্টিতে তার ত্রয়োদশ ফিফটিতে আরও একটি মাইলফলক পূর্ণ হয়েছে সাকিবের। আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে গতকাল তিনি ১০০তম অর্ধশতক পূর্ণ করেছেন। এ ছাড়া ফরম্যাটটিতে ২৫০০ রানও পূর্ণ হয় গতকাল, যা টাইগার ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বিশ্বকাপে যে রেকর্ড শুধুই সাকিবের 

B
BN DESK | 15 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার