Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফের বাংলাবান্ধা পাথর সাইটে পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার

BN DESK
23 June 2024, 11:05 PM পড়তে ১ মিনিট
ফের বাংলাবান্ধা পাথর সাইটে পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধায় ফের পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেল বোম্ব সদৃশ্য মর্টারশেল। এর আগে আরও দু’টি পরিত্যক্ত মর্টারসেল উদ্ধার হলে নিষ্ক্রীয় করা হয়। এটি পাথর সাইটে পাওয়া তৃতীয় মর্টারশেল।

স্থানীয়রা জানায়, আজ রোববার (২৩ জুন) দুপুরে এক নারী ক্র্যাশিং পাথর সাইটে পরিত্যক্ত অবস্থায় মর্টারশেলটি কুড়িয়ে পায়। পরে সেটি ভারি লোহা মনে করে বাংলাবান্ধা বাজারের আল আমিন ওয়ার্কশপের দোকানে সামনে নিয়ে আসে। এ সময় আলম নামের এক ভাঙারি দোকানি তা কেজি দরে কিনে নিলে দোকানি মর্টারশেল বলে চিনতে পেরে স্থানীয় ইউপি সদস্যকে জানায়।

পরে ইউপি সদস্য বিজিবি ও থানা পুলিশকে খবর দেন। স্থানীয়দের ধারনা এটি বিশ্বযুদ্ধের সময় ভুটান ও ভারতের কোন স্থানে পরিত্যক্ত অবস্থায় ছিল এবং সেই দেশের পাথরের ট্রাকে বাংলাদেশে চলে এসেছে।  

উল্লেখ্য, চলতি বছরে এর আগেও বাংলাবান্ধায় পাথর ক্র্যাশিং সাইট থেকে দুটি পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার করা হয়েছিল। সর্বশেষ গত ১৫ ফেব্রুয়ারি রাতে একই ইউনিয়নের সিপাইপাড়া বাজারে ভাঙারির দোকান থেকে একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছিল। পরবর্তীতে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজার টীম এসে মর্টারসেল দুটিকে নিঃস্কৃয় করে।

তেঁতুলিয়া মডেল থানা ওসি সুজয় কুমার রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দোকানের সামনে থেকে মর্টার সেলটি উদ্ধার করে বালির বস্তা দিয়ে সংরক্ষিত স্থানে রাখা হয়েছে। পরে বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তার সহায়তায় সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে মৌখিকভাবে জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে রাব্বি বলেন, এর আগে আরও দু’টি পরিত্যাক্ত মর্টারসেল উদ্ধার হয়েছিল। যা প্রশাসনের সহযোগিতায় পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট নিষ্ক্রীয় করেছিল। এটিও তাই করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ফের বাংলাবান্ধা পাথর সাইটে পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার

B
BN DESK | 23 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার