Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবকের মৃত্যু

BN DESK
20 June 2024, 08:55 PM পড়তে ১ মিনিট
ট্রাকের পেছনে মোটরসাইকেলের  ধাক্কা, যুবকের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা লেগে আর কে নয়ন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ সাহেদ নামে একজন আহত হন।

বুধবার দিবাগত রাত তিনটার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের মুহুরীহাট এলাকায় এ ঘটনা ঘটে। আর কে নয়ন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রহমত আলী সারাং বাড়ির মরহুম ফজলুল কবিরের ছেলে।

জানা গেছে, তারা মোটরসাইকেল নিয়ে এলাকার আরও কয়েকজনসহ এক আত্মীয়ের বিয়েতে যান। পরে বিয়ে থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতে ঘুরতে যান। বাড়ি ফেরার পথে মুহুরীহাট এলাকায় পার্কিং করা একটি ট্রাকের পেছনে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী নিচে পড়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে নয়নের মৃত্যু হয়। নয়নের সঙ্গে থাকা সাহেদ চমেক হাসপাতালে চিকিৎসাধীন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবকের মৃত্যু

B
BN DESK | 20 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার