Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নতুন নির্বাচক কমিটি দিলো পাকিস্তান

BN DESK
04 September 2026, 04:04 AM পড়তে ১ মিনিট
নতুন নির্বাচক কমিটি দিলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের মাত্র তিন মাসের মাথায় পাকিস্তানের নির্বাচক প্যানেলে যুক্ত হয়েছিলেন সাবেক পেসার ওয়াহাব রিয়াজ। চাকরিটা বেশিদিন টেকাতে পারলেন না তিনি। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার জেরে প্রথম কোপটা এলো দুই নির্বাচকের ওপর। ওয়াহাব রিয়াজের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বরখাস্ত করেছে আব্দুল রাজ্জাককেও।

বিশ্বকাপ ব্যর্থতায় ওয়াহাব-রাজ্জাককে বরখাস্ত করার সপ্তাহ না পেরোনোর আগেই নতুন নির্বাচকদের নাম ঘোষণা করেছে পিসিবি। যেখানে জায়গা পেয়েছেন সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ ও আসাদ শফিক। তাদের সঙ্গে নির্বাচক প্যানেলে থাকছেন পাকিস্তান দলের দুই কোচ জেসন গিলেস্পিও গ্যারি কারস্টেন। পাকিস্তান দলের সাদা পোশাকের অধিনায়ক শান মাসুদ ও সীমিত ওভারের অধিনায়ক বাবর আজমও নির্বাচক প্যানেলে অবিচ্ছেদ্য ভূমিকা পালন করবেন বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম।

বাংলাদেশের বিপক্ষে দুই  ম্যাচের আসন্ন টেস্ট সিরিজ দিয়ে নিজেদের আনুষ্ঠানিক কাজ শুরু করবে পিসিবির নতুন নির্বাচক প্যানেল। দল ঘোষণার পরই শুরু হবে পাকিস্তান দলের ক্যাম্প। সেখানে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কাজ করবেন কোচরা। আগের নির্বাচক প্যানেলে থাকা বিলাল আফজালকে পিসিবিতে নতুন দায়িত্ব দেয়া হবে। সেই সঙ্গে ডাটা অ্যানালিস্ট হাসান চিমা এবং ডিরেক্টর অব ইন্টারন্যাশনাল ক্রিকেট উসমান ওয়াহলাকেও নির্বাচক কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

নতুন নির্বাচক কমিটি দিলো পাকিস্তান

B
BN DESK | 13 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার