Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ে অল্প বৃষ্টিতেই সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে থৈ থৈ পানি

BN DESK
03 September 2026, 09:47 PM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁওয়ে অল্প বৃষ্টিতেই সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে থৈ থৈ পানি

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : অল্প বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠ যেন হয়ে যায় পুকুর। পানি নিষ্কাশনের জন্য নেই কোনো ব্যবস্থাও। এতে শিক্ষার্থী ও অভিভাবকেরা বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানিয়েছেন তারা। শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি দ্রুত সময়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার। এদিকে বিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন নেয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা।

জানা যায়, ১৯০৪ সালে স্থাপিত হয় ঠাকুরগাঁওয়ের সুনামধন্য সরকারি বালক উচ্চ বিদ্যালয় স্কুলটি। যে বিদ্যালয় থেকে আজ দেশের বিভিন্ন স্থানে অনেক অনেক মেধাবীরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তবে সুনামধন্য এই বিদ্যালয়ে বর্তমান মাঠের অবস্থা যেন বেহাল। স্কুল গিয়ে বাচ্চা পড়াশুনার পাশাপাশি খেলাধুলা করার কথা থাকলেও জলাবদ্ধতায় তা যেন নিরব।

পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় জেলার সবচেয়ে বড় এই বিদ্যাপিঠের সামনের মাঠ দেখতে অনেকটা পুকুরের মতোই মনে হচ্ছে। সারেজমিনে গিয়ে দেখা যায়, অল্প বৃষ্টিতেই মাঠে থৈ থৈ পানি। দূর থেকে দেখে পুকুর বলে মনে হয়। জলাবদ্ধ সেই পানিতে শিক্ষার্থীরা কাগজের নৌকা বানিয়ে ভাসাচ্ছে। অনেকে আবার বাসকেটবল খেলার স্থানে ফুটবল খেললেও যখন তখন ফুটবলটি নোংরা পানিতে পড়ছে।


বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ডে শিফ্ট) জুয়েল আলম বলেন, পানি নিষ্কাশনের জন্য আমরা ইতোমধ্যে কাজ চলমান রেখেছে। এটা শুধু ছাত্রদের সমস্যা নয় আমাদের সকলের সমস্যা। আশা করছি এক দুইদিনের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে। জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান বলেন, বিষয়টির স্থায়ী সমাধানের জন্য পৌরসভাকে পত্র দেওয়া হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ে অল্প বৃষ্টিতেই সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে থৈ থৈ পানি

B
BN DESK | 06 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার