স্পোর্টস ডেস্ক : ২০২৫ সালে এশিয়া কাপ আয়োজেন করবে ভারত। টুর্নামেন্টটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ২০২৭ সালে বাংলাদেশে ফিরবে মহাদেশীয় ক্রিকেট প্রতিযোগিতাটি। এই আসর হবে ওডিআই ফরম্যাটে।
দুটি আসরেই অংশ নেবে ৬টি দল। এর মধ্যে ৫টি দল সরাসরি খেলতে পারবে। একটি দল আসবে কোয়ালিফায়ার খেলে। নিশ্চিত ৫টি দল হলো- বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
এছাড়া নারী এশিয়া কাপের পরের আসর হবে ২০২৬ সালে।