Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ডোমারে ট্রেনে কেটে নেশাগ্রস্ত যুবকের মৃত্যু

BN DESK
22 April 2024, 10:54 PM পড়তে ১ মিনিট
ডোমারে ট্রেনে কেটে নেশাগ্রস্ত যুবকের মৃত্যু

ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে রেললাইনে বসে মাদক সেবনরত অবস্থায় ট্রেনে কাটা পড়ে সাদ্দাম হোসেন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মরদেহের পাশে রয়েছে নেশার সরঞ্জাম সলিউশন আঠার কৌটা। গতকাল রোববার রাত সাড়ে এগারোটায় ডোমার রেলস্টেশনের উত্তরে হাজিপাড়া রেলক্রসিং এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সাদ্দাম ওই এলাকার তেলিপাড়ার মৃত আবু হানিফার ছেলে।

স্থানীয়রা জানায়, রাতে চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত ট্রেনে কাটা পড়ে সাদ্দাম হোসেনের মৃত্যু হয়। নেশার কারণে আগে থেকেই মানসিক ভারসাম্যহীন ছিলো সে।

সৈয়দপুর রেলওয়ে থানা ওসি নুরুল ইসলাম জানান, নিহত সাদ্দাম মানসিক ভারসাম্যহীন ছিল। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ডোমারে ট্রেনে কেটে নেশাগ্রস্ত যুবকের মৃত্যু

B
BN DESK | 22 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার