Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ে নবজাতককে হাসপাতালে রেখে মা উধাও

BN DESK
04 July 2024, 12:14 PM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁওয়ে নবজাতককে হাসপাতালে রেখে মা উধাও

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের শিশু ওয়ার্ডে নবজাতককে রেখে পালিয়ে গেছে এক তরুণী। গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত নবজাতকের পরিবারের সন্ধান পাওয়া যায়নি। গত সোমবার সকাল ৮টায় ঠাকুরগাঁও সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে নবজাতককে রেখে পালিয়ে যায় তার মা।

ভর্তির কাগজে পঞ্চগড় জেলার বোদা উপজেলার ময়দানদিঘী উল্লেখ করা হয়েছে। অভিভাবকের জায়গায় জয় লেখা রয়েছে এবং নবজাতকের নাম লেখা রয়েছে বেবি। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল ইসলাম চয়ন বলেন, গত সোমবার সকাল ৮টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডের একটি সদ্য ভূমিষ্ঠ মেয়ে বাচ্চাকে কে বা কারা রেখে পালিয়ে গেছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তার খোঁজ নিতেও কেউ আসেনি। বাচ্চাটি বর্তমানে শিশু ওয়ার্ডের হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আছে। বাচ্চাটি সুস্থ আছে। এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, বাচ্চাটি কে বা কারা ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে রেখে চলে গেছে। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে খবর দেয়।

আমরা ঠাকুরগাঁও সরকারি শিশু পরিবারকে ইতোমধ্যে জানিয়েছি। এই মুহূর্তে বাচ্চার একজন অভিভাবক দরকার। তাই আমরা বাচ্চাটিকে কারও কাছে দিতে চাই। এরই মধ্যে কয়েকজন কাগজসহ আবেদন করেছেন। ঠাকুরগাঁও সরকারি শিশু পরিবারসহ পরবর্তীতে আমরা কাগজ যাচাই-বাছাই করে যাকে দেওয়ার মতো যোগ্য মনে হয় তাকে আমরা বাচ্চাটি দেব।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ে নবজাতককে হাসপাতালে রেখে মা উধাও

B
BN DESK | 03 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার