Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কাঁধে চোট নিয়ে মাঠ ছেড়েছেন মুশফিক

BN DESK
07 September 2026, 10:30 AM পড়তে ১ মিনিট
কাঁধে চোট নিয়ে মাঠ ছেড়েছেন মুশফিক

স্পোর্টস ডেস্ক : রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। এখন লক্ষ্য সিরিজ জয়। এমন পরিস্থিতিতে দ্বিতীয় টেস্টে টস হেরে ব্যাটিং পায় পাকিস্তান। দ্বিতীয় টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় দিনের প্রথম সেশনটা পাকিস্তানের হলে দ্বিতীয় সেশনটা বাংলাদেশের। কিন্তু সফল একটি সেশনে বড় দুঃসংবাদ পেতে হয়েছে বাংলাদেশকে।

কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে পাকিস্তানের মাটিতে তাদের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের অন্যতম নায়ক মুশফিকুর রহিম। তার ১৯১ রানের দুর্দান্ত ইনিংসে ভর করেই প্রথম টেস্টে দারুণ জয় তুলে নেয় বাংলাদেশ। দুঃখজনক ঘটনাটি ঘটে পাকিস্তানের ইনিংসের ৫৩তম ওভারে।

হাসান মাহমুদের বলে মোহাম্মদ রিজওয়ান স্ট্রেট ড্রাইভ করেছিলেন। মিড অফে থাকা মুশফিক ডাইভ দিয়েছিলেন বল ঠেকাতে। সেখানেই আঘাত পান তিনি। এরপর তাকে মাঠে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও পরক্ষণেই বোঝা গেল খেলা চালিয়ে যাওয়ার অবস্থায় নেই তিনি। ফিজিওকে নিয়ে কাঁধ চেপে ধরেই মাঠ ছাড়েন মুশফিক। যদিও তার ইনজুরির ধরন নিয়ে বিসিবি থেকে এখনো কিছু জানানো হয়নি।

এর আগে প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের ৪৪৮ রানের জবাবে মুশফিকের ১৯১ রানের ওপর ভর করে ৫৬৫ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। এরপর পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে অলআউট করে ৩০ রানের লক্ষ্য তাড়া করে ১০ উইকেটের জয় তুলে নেয় টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে সাদা পোশাকে এবং দেশটির মাটিতে যেকোনো সংস্করণে এটিই টাইগারদের প্রথম জয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

কাঁধে চোট নিয়ে মাঠ ছেড়েছেন মুশফিক

B
BN DESK | 31 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার