Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খাগড়াছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে ফায়ার সার্ভিসের কর্মী নিহত

BN DESK
28 May 2024, 08:37 PM পড়তে ১ মিনিট
খাগড়াছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে ফায়ার সার্ভিসের কর্মী নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির আলুটিলায় ঝড়ে পড়া গাছ সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল হোসেন নামে ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত হয়েছে।   

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সোমবার রাতে আলুটিলা এলাকায় ঘূর্ণিঝড়ে একটি গাছ পড়ে গেলে সেই গাছ সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফায়ার সার্ভিসের কর্মী রাসেল নিহত হয়। তার বাড়ি ঢাকার ধামরাই এলাকায়।

খাগড়াছড়ি সদর থানার ওসি তানভীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের এক কর্মী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

সূত্র জানিয়েছে, সহকর্মীর মৃত্যুতে ফায়ার সার্ভিসের কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। হাসপাতাল সূত্রে জানা গেছে,  লাশ ময়নাতদন্ত করে গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

খাগড়াছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে ফায়ার সার্ভিসের কর্মী নিহত

B
BN DESK | 28 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার