Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বোদায় বিআরটিএ’র বিশেষ অভিযান, জরিমানা

BN DESK
28 June 2024, 07:40 PM পড়তে ১ মিনিট
বোদায় বিআরটিএ’র বিশেষ অভিযান, জরিমানা

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় বিশেষ অভিযান শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। মহাসড়কে ফিটনেস, রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সবিহীন যানবাহন এবং সড়ক দুর্ঘটনা এড়াতে দ্রুতগামী হেলমেটবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চালানো হয়।

আজ শুক্রবার (২৮ জুন) দুপুরে বিআরটিএ পঞ্চগড় সার্কেল বোদা হাইওয়ে থানা পুলিশকে সাথে নিয়ে যৌথভাবে বোদা পৌরসভার সাতখামার ১১ মাইল এলাকায় অভিযান কার্যক্রম শুরু করে। শুরুর একঘণ্টার অভিযানে মোটরসাইকেল, প্রাইভেটকার, পিকআপ, ট্রাকসহ ৮টি যানবাহনকে মামলা দিয়ে ৪৩ হাজার টাকা জরিমানা আদায়সহ তাদের সতর্ক করা হয়।

এ ব্যাপারে বোদা হাইওয়ে থানার ওসি মো. শরিফুল ইসলাম বলেন, বিআরটিএ’র উদ্যোগে যৌথভাবে অভিযানটি পরিচালনা করা হচ্ছে। রাস্তায় চলাচলরত বিভিন্ন যানবাহনের বৈধ কাগজ আছে কি না তা যাচাই করে দেখা হচ্ছে।

এসময় বিআরটিএ পঞ্চগড় সার্কেলের মোটরযান পরিদর্শক রেজোয়ান শাহ্ বলেন, বিআরটিএ চেয়ারম্যানের নির্দেশে মহাসড়কে অবৈধ খেলাপি এবং ফিটনেসবিহীন, দ্রুতগতির হেলমেটবিহীন মোটরযানের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

বোদায় বিআরটিএ’র বিশেষ অভিযান, জরিমানা

B
BN DESK | 28 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার