Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টস হেরে অপরিবর্তীত একাদশ নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

BN DESK
04 September 2026, 04:13 AM পড়তে ১ মিনিট
টস হেরে অপরিবর্তীত একাদশ নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : প্রথম দুই ম্যাচ থেকে দুই পয়েন্ট করে আছে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের। তবে নেট রান রেটে এগিয়ে বাংলাদেশ। সুপার এইটের পথে এগিয়ে যেতে দুই দলের জন্যই এই ম্যাচে জয় সমান গুরুত্বপূর্ণ।
আজ কিংসটনের স্থানীয় সময় সকাল ১০টায় টস হওয়ার কথা ছিল। তবে টসের ঠিক আগ মুহূর্তে হানা দেয় বৃষ্টি। অবশ্য সেটা ভারী কোনো বৃষ্টি ছিল না। ৩০ মিনিট বিলম্ব হয়েছে টস। টস জিতে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ম্যাচ শুরু হবে নির্ধারিত সময়ের থেকে ১৫ মিনিট দেরিতে অর্থাৎ স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে, আর বাংলাদেশ সময় রাত ৮ টা ৪৫ মিনিটে।

বাংলাদেশ গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছিল। তারপরও গত ম্যাচে একাদশের ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামছে টাইগাররা। অন্যদিকে নেদারল্যান্ডস গত ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন নিয়ে আজ একাদশ সাজিয়েছে। তেজা নিদামারুর একাদশে জায়গা হারিয়েছেন। তার পরিবর্তে খেলবেন স্পিনার আরিয়ান দত্ত।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

টস হেরে অপরিবর্তীত একাদশ নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

B
BN DESK | 13 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার