করতোয়া নিউজ ডেস্কি: বরগুনা জেলার পাথরঘাটা পৌর শহরের উকিল পট্টিতে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়েছে।
শুক্রবার (২৯ জুন) রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকনুজ্জামান খান, অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন, উপজেলা চেয়ারম্যান এনামুল হোসাইন ঘটনাস্থলে আসেন।
পাথরঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে। তবে এখনও তদন্ত চলছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি।