Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দেশের হয়ে খেলতে নেমেই ম্যাচসেরা মুস্তাফিজ

BN DESK
03 September 2026, 02:31 PM পড়তে ১ মিনিট
দেশের হয়ে খেলতে নেমেই ম্যাচসেরা মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : এবারের আইপিএল থেকে ফিরে গতকাল প্রথমবার বাংলাদেশের জার্সিতে মাঠে নামেন মুস্তাফিজ। দলের জয়ে বড় অবদান রেখে হয়েছেন ম্যাচ সেরা খেলোয়াড়।

চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে গতকাল চার ওভার বোলিং করে দিয়েছেন ১৫টি ডট। ডটের সঙ্গে নিয়েছেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। ম্যাচ শেষে ব্রডকাস্টার চ্যানেলকে মুস্তাফিজ জানালেন সবসময় এভাবেই দলে অবদান রাখতে চান। মুস্তাফিজ বলেন, 'আমি সবসময় দেশের জন্য ভালো খেলতে চেয়েছি। আমি যেখানেই খেলি সেটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হোক কিংবা জাতীয় দল- আমার লক্ষ্য ভালো ক্রিকেট খেলা। জাতীয় দল তো সবার আগে। উইকেট কিছুটা স্লো ছিল। সত্যি বলতে আমার পরিকল্পনা বাস্তবায়ন করতে এটা আমাকে সাহায্য করেছে।'

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

দেশের হয়ে খেলতে নেমেই ম্যাচসেরা মুস্তাফিজ

B
BN DESK | 11 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার