Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধী বৃদ্ধা নিহত

BN DESK
03 September 2024, 06:20 PM পড়তে ১ মিনিট
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধী বৃদ্ধা নিহত

দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুর্ঘটনায় এক প্রতিবন্ধী অজ্ঞাতনামা বৃদ্ধা নিহত হয়েছে।

দিনাজপুর কোতয়ালী থানার এসআই জহিরুল ইসলাম জানান, দিনাজপুরের কাঁউগার অন্বেষা চানাচুর ফ্যাক্টরির সামনে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাতনামা বৃদ্ধার লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়। বৃদ্ধার বয়স আনুমানিক ৬০ বছর।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বৃদ্ধা প্রতিবন্ধী ছিলেন। তবে কিভাবে তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হলেন এ ব্যাপারে তারা কিছুই জানেন না।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধী বৃদ্ধা নিহত

B
BN DESK | 03 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার