Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ক্রিকেটটা ভারতই চালায় : গেইল

BN DESK
03 September 2026, 06:48 PM পড়তে ১ মিনিট
ক্রিকেটটা ভারতই চালায় : গেইল

স্পোর্টস ডেস্ক : চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালের লড়াইয়ে ভারত মাঠে নামার আগে বিষ্ফোরক এক মন্তব্য করেছেন কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইল। ভারতের এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে গেইল বলেন, ‘কেউ ভারতের ওপর কথা বলতে পারে না। ক্রিকেটটা ভারতই চালায়। কে বলবে ভারতের বিরুদ্ধে কথা? ভারতকে চ্যালেঞ্জ করার ক্ষমতা কার আছে? কারোই নেই।’

গেইল আরও বলেন, ‘বিশ্বকাপের সময় অন্য কোনো খেলা হয় না। আইপিএল’র সময়ও একই হওয়া উচিত। আইপিএলে যদি বিশ্বের সেরা ক্রিকেটারদের খেলাতে হয়, তাহলে আন্তর্জাতিক ক্রিকেট সেসময় থাকলে হবে না। এত বড় একটা প্রতিযোগিতার মাঝখান থেকে ক্রিকেটারদের চলে যাওয়া ঠিক নয়। এর ফলে একটি দল বাড়তি সুবিধা পায়।’ আইপিএল প্রসঙ্গ টেনে গেইল বলেন, ‘আইপিএল যখন চলে তখন দেখা যায় দেশের হয়ে খেলার জন্য ক্রিকেটাররা চলে যাচ্ছে। এটা ঠিক নয়। আইপিএল হলে শুধু সেটাই হওয়া উচিত। সেই সময় কোনো আন্তর্জাতিক ক্রিকেট হওয়া ঠিক না। এর ফলে ভারতেরই লাভ হচ্ছে। ওদের ক্রিকেটাররা পুরো আইপিএল খেলতে পারছে। ওরাই সুবিধা পাচ্ছে। এমন হওয়া ঠিক না।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ক্রিকেটটা ভারতই চালায় : গেইল

B
BN DESK | 27 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার