Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টেস্ট চ্যাম্পিয়নশিপের র‌্যাংকিংয়ে উন্নতি বাংলাদেশের

BN DESK
03 September 2026, 10:43 PM পড়তে ১ মিনিট
টেস্ট চ্যাম্পিয়নশিপের র‌্যাংকিংয়ে উন্নতি বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের বড় জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের র‌্যাংকিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের। টেস্ট চ্যাম্পিয়নশিপ র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠে এসেছে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে সিরিজে শুরুর আগে বাংলাদেশ পয়েন্ট টেবিলের নিচের দিকেই ছিল। এদিকে বাংলাদেশের কাছে প্রথমবারের মতো হেরে পাকিস্তান নেমে গেছে আট নম্বরে।

এর আগে চ্যাম্পিয়নশিপের টেবিলে বাংলাদেশের অবস্থান আট নম্বরে ছিল, যেখানে শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজ তাদের নিচে ছিল। এখন দুই ধাপ এগোলো বাংলাদেশ। শীর্ষ দুই দল হিসেবে বর্তমানে ভারত এবং অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে রয়েছে। ভারতের পয়েন্ট শতাংশ ৬৮.৫২, আর অস্ট্রেলিয়ার পয়েন্ট ৬২.৫০ শতাংশ। শ্রীলঙ্কা বাংলাদেশের মতোই পাঁচ ম্যাচে দুইটি জয় তুলে নিয়েছে। তবে হেড টু হেড পারফরম্যান্সে শ্রীলঙ্কা বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। তাদের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ হেরেছিল বাংলাদেশ। ফলে তাদের অবস্থান শান্তর দলের উপরে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

টেস্ট চ্যাম্পিয়নশিপের র‌্যাংকিংয়ে উন্নতি বাংলাদেশের

B
BN DESK | 26 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার