Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কিশোরগঞ্জে মুক্তিযুদ্ধকালীন অস্ত্র উদ্ধার

BN DESK
23 April 2024, 11:12 PM পড়তে ১ মিনিট
কিশোরগঞ্জে মুক্তিযুদ্ধকালীন অস্ত্র উদ্ধার

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জে গতকাল সোমবার বিকেলে মুক্তিযুদ্ধকালীন সময়ের পরিত্যক্ত কিছু অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ক্যানেল সংস্কারের মাটি খনন করার সময় এসব অস্ত্র দেখতে পায় স্থানীয় লোকজন।

জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বাজেডুমরিয়া ক্যানেলের বাজার সংলগ্ন ডালিয়া প্রধান সেচ খালের সংস্কারের মাটি খনন করা হচ্ছিল। এসময় এস্কেভেটর (ভেকু) দিয়ে মাটি খনন করার সময় ১ টি গ্রেনেট, ১টি থ্রি নট থ্রি রাইফেল, ২ টি মাইন, ১ টি মটার সেল (ভাঙ্গা) ও ১ টি রাইফেলের ম্যাগাজিন উঠে আসে।

স্থানীয় লোকজন এসব অস্ত্র দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে অস্ত্রগুলোর বিষয়ে নিশ্চিত হলে সেখানে পুলিশি বাহারা বসানো হয়।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র মন্ডল জানান, অস্ত্রগুলো পরীক্ষা নিরীক্ষা করার জন্য র‌্যাবের বোম স্কোয়াট টিমকে খবর দেয়া হয়েছে। মুক্তিযুদ্ধকালীন সময় মুক্তিযোদ্ধারা তাদের এসব অস্ত্র লুকিয়ে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

কিশোরগঞ্জে মুক্তিযুদ্ধকালীন অস্ত্র উদ্ধার

B
BN DESK | 23 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার