Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তাইজুলের ৫ উইকেটের পরেও প্রথম দিন শেষে এগিয়ে প্রোটিয়ারা

BN DESK
07 September 2026, 02:56 PM পড়তে ১ মিনিট
তাইজুলের ৫ উইকেটের পরেও প্রথম দিন শেষে এগিয়ে প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের হোম গ্রাউন্ড মিরপুরের চেনা উইকেটেও দাঁড়াতেই পারেনি টাইগারদের ব্যাটিং লাইনআপ। শান্ত-মুশফিকদের ব্যাটিং ব্যর্থতার পর শেষ বিকেলে কিছুটা হলেও স্বস্তি দিয়েছেন বোলাররা। বিশেষ করে তাইজুল ইসলাম। তার ফাইফারের পরেও ৪ উইকেট হাতে নিয়ে এগিয়ে থেকেই দিন শেষ করেছে প্রোটিয়ারা। মিরপুর টেস্টে প্রথম দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৪১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪০ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেট হাতে নিয়ে বাংলাদেশের চেয়ে ৩৪ রানে এগিয়ে আছে সফরকারীরা।

বাংলাদেশকে দ্রুত অলআউট করে প্রথম দিনের দ্বিতীয় সেশনেই ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। টাইগারদের মতোই সফরকারীদেরও শুরুটা ভালো হয়নি। ইনিংসের প্রথম ওভারে এইডেন মার্করামকে সাজঘরে ফেরান হাসান মাহমুদ। এই পেসারের বলে বোল্ড হওয়ার আগে ৬ রান করেছেন প্রোটিয়া অধিনায়ক।

তিনে নেমে দারুণ শুরু পেয়েছিলেন ট্রিস্টান স্টাবস। তবে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। ১২তম ওভারে তাইজুলের বলে ঠিকমতো খেলতে পারেননি তিনি। ব্যাটের কানা নিয়ে বল চলে যায় স্লিপে। সহজ ক্যাচটি নেন সাদমান ইসলাম। সাজঘরে ফেরার আগে ২৩ রান এসেছে তার ব্যাট থেকে। ডেভিড বেডিংহামকেও ফিরিয়েছেন তাইজুল। ইনিংসের ২০তম ওভারের তৃতীয় বলটা অফ স্টাম্পের বাইরে করেছিলেন তাইজুল। জায়গায় দাঁড়িয়ে কাট করতে গিয়েছিলেন বেডিংহাম। তবে বল তার ব্যাটের কানায় লেগে জমা পড়ে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে।

স্টাবসের মতোই থিতু হয়ে ফিরেছেন টনি ডি জর্জি। ২৮তম ওভারে তাইজুলের বলে জয়ের হাতে ধরা পড়ার আগে ৭২ বলে ৩০ রান করেছেন এই ওপেনার। একই ওভারে ফিরেছনে ব্রিটজেও। অফ স্টাম্পের ওপর পিচ করে বলটি সোজা ঢুকে গেছে। বলটি ছেড়ে দিয়ে বোল্ড হয়েছেন তিনি। এই উইকেট নিয়ে টেস্টে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তাইজুল। ৩২তম ওভারে আরো একবার তাইজুলের আক্রমণ। এবার তার শিকার রায়ান রিকেলটন। অফ স্টাম্পের বাইরে পড়া বল ব্যাকফুটে কাট করার জন্য গিয়েছিলেন রিকেলটন। কিন্তু বল তার ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেট কিপারের কাছে। ইনিংসে আরেকবার ৫ উইকেট পেলেন তাইজুল, তার টেস্ট ক্যারিয়ারে যা ১৩তম।

এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

তাইজুলের ৫ উইকেটের পরেও প্রথম দিন শেষে এগিয়ে প্রোটিয়ারা

B
BN DESK | 21 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার