Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আটদিন ধরে পঞ্চগড় শহর সাব পোস্ট অফিসের কার্যক্রম বন্ধ

BN DESK
11 August 2024, 10:34 PM পড়তে ১ মিনিট
আটদিন ধরে পঞ্চগড় শহর সাব পোস্ট অফিসের কার্যক্রম বন্ধ

পঞ্চগড় প্রতিনিধি : ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার পর থেকে টানা আটদিন ধরে বন্ধ রয়েছে পঞ্চগড় শহর সাব পোস্ট অফিসের কার্যক্রম। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হওয়ায় অফিসটিতে কার্যক্রম চালানোর মত অবস্থায় নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

জানা যায়, জেলা শহরের চৌরঙ্গী মোড়ে পঞ্চগড় শহর সাব পোস্ট অফিস। এ অফিসের পাশেই জেলা আওয়ামী লীগের কার্যালয়। গত রোববার (৪ আগস্ট) সকালে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালানোর সময় একদল দুর্বৃত্ত শহর সাব পোস্ট অফিসে প্রবেশ করেই লুটপাট ভাঙচুর করে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এসময় অফিসের ও নগদ, রেকর্ডপত্র, স্ট্যাম্প, ডাক ও রাজস্ব টিকেট, ইএমটিএস মোবাইল সেট, ল্যাপটপ, বিভিন্ন দামি সীলমোহর ভাঙচুর ও লুটপাট করে।

দুর্বৃত্তরা চলে যাওয়ার আগে অফিসের আসবাবপত্র ও কাগজপত্রে আগুন ধরিয়ে দেয়। এমনকি অফিসের দরজা জানালা গ্রীলগুলোতে আগুন দেয় ও খুলে নিয়ে যায়। পঞ্চগড় শহর সাব পোস্ট অফিসের পোস্ট মাস্টার আজিজুল ইসলাম জীবন বাঁচাতে কোনরকমে পালিয়ে যান।

পঞ্চগড় প্রধান ডাকঘরের পরিদর্শক মোশারফ হোসেন সরকার জানান, অগ্নিকাণ্ডের বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লক্ষাধিক টাকা বলে উল্লেখ করা হয়েছে। বর্তমানে এ অফিসটি কার্যক্রম চালানোর মত অবস্থায় নেই।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

আটদিন ধরে পঞ্চগড় শহর সাব পোস্ট অফিসের কার্যক্রম বন্ধ

B
BN DESK | 11 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার