Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

BN DESK
27 April 2024, 05:36 PM পড়তে ১ মিনিট
তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেচ পাম্পের তার মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফিন শাহীন মুরাদ (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে দেবনগর ইউনিয়নের শংকরপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮ টায় তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের সর্দারপাড়া মল্লালজোত এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পরিবারের লোকজন জানায়, শিশুকালে মায়ের মৃত্যুর পর মুরাদ তেঁতুলিয়ায় নানিবাড়িতে থেকে স্নাতক বর্ষে পড়াশোনা করত। ঘটনার দিন সকালে ইরি-বোরো ধানক্ষেতের সেচপাম্পের বৈদ্যুতিক তার ছিঁড়ে গেলে তা মেরামত করার সময় অসাবধনতাবশত এই ঘটনাটি ঘটে।

এসময় পরিবারের লোকজন উদ্ধর করে তেঁতুলিয়া হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  এ ঘটনায় তেঁতুলিয়া মডেল থানায় একটি ইউডি মামলা দায়ের করেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

B
BN DESK | 27 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার