Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সহ-অধিনায়ক হওয়া আমি ডিজার্ভ করি : তাসকিন

BN DESK
09 September 2026, 06:17 AM পড়তে ১ মিনিট
সহ-অধিনায়ক হওয়া আমি ডিজার্ভ করি : তাসকিন

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ঘোষিত দলে ইনজুরির কারণে অনিশ্চিত ছিলেন পেসার তাসকিন আহমেদ। তবে টাইগার এই পেসারকে সহ-অধিনায়ক করেই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্ব মঞ্চে এমন দায়িত্ব পেয়ে বেশ রোমাঞ্চিত এই টাইগার পেসার।

দল ঘোষণার পর নিজের প্রতিক্রিয়া জানিয়ে দেশের একটি গণমাধ্যমকে তাসকিন বলেন, ‘ভালো লাগছে। অসম্ভব ভালো লাগছে। আব্বা-আম্মা অনেক বেশি খুশি হয়েছেন। এটাই বেশি ভালো লাগছে।’ তিনি আরও বলেন, ‘এটা ভাবিনি ঠিক। দল ঘোষণা যখন হলো, তখনই প্রথম জেনেছি আমি সহ-অধিনায়ক। তবে আমি মনে করি, এটা আমি ডিজার্ভ করি।’

আজ মঙ্গলবার (১৪ মে) এক সংবাদ সম্মেলনে বিশ্বকাপ দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তাসকিনকে সহ-অধিনায়ক করার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘এটা বিসিবি’র সিদ্ধান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমাদের অবহিত করা হয়েছে যে তারা ভাইস ক্যাপ্টেন হিসেবে তাসকিন আহমেদকে বিবেচনা করেছে।

উনি (তাসকিন) পরের জেনারেশনের একজন সম্ভাবনাময় খেলোয়াড়। একটা ডিপার্টমেন্টকে নেতৃত্ব দিচ্ছে এবং দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে বিভিন্ন ফরম্যাটে খেলছে। সে জন্যই হয়তো তাকে ডিজার্ভিং ক্যান্ডিডেট মনে করছে বিসিবি।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

সহ-অধিনায়ক হওয়া আমি ডিজার্ভ করি : তাসকিন

B
BN DESK | 14 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার