Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাংলাবান্ধা স্থলবন্দরে তিনদিন ইমিগ্রেশনসহ আমদানি রফতানি বন্ধ

BN DESK
17 April 2024, 07:08 PM পড়তে ১ মিনিট
বাংলাবান্ধা স্থলবন্দরে তিনদিন ইমিগ্রেশনসহ আমদানি রফতানি বন্ধ

পঞ্চগড় প্রতিনিধি : ভারতে লোকসভা নির্বাচনের কারণে টানা তিনদিন পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ইমিগ্রেশনসহ সকল প্রকার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলা ম্যাজিস্ট্রেট শামা পারভীন স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানা গেছে।

আজ বুধবার (১৭ এপ্রিল) থেকে আগামীকাল শুক্রবার পর্যন্ত বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছেন পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা। আজ বুধবার (১৭ এপ্রিল) সকাল থেকে হঠাৎ করে ইমিগ্রেশন বন্ধের ঘোষণা দেয়ায় বিপাকে পড়েছে বন্দর পারাপার হওয়া যাত্রীরা। আগামী শনিবার থেকে স্থলবন্দরের সকল কার্যক্রম পুনরায় শুরু হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

জানা যায়, আগামীকাল শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলীপুরদুয়ার ও কোচিবহার লোকসভা আসনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসন।

বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, এ বিষয়ে একটি নথি পেয়েছি। এটি বাংলাদেশের কোন নির্দেশনা না। যেহেতু ভারত সরকারের পক্ষ থেকে এই নির্দেশনা প্রদান করা হয়েছে তাই তারা এই সময়ে যাত্রী পারাপারসহ আমদানি-রফতানি কার্যক্রম পরিচালনার কোন ট্রাক আসা যাওয়া করতে দেবে না।

এলাকা: রংপুর পঞ্চগড়
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

বাংলাবান্ধা স্থলবন্দরে তিনদিন ইমিগ্রেশনসহ আমদানি রফতানি বন্ধ

B
BN DESK | 17 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার