Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যেমন থাকতে পারে বাংলাদেশ-ভারত ম্যাচের আবহাওয়া 

BN DESK
03 September 2026, 11:48 PM পড়তে ১ মিনিট
যেমন থাকতে পারে বাংলাদেশ-ভারত ম্যাচের আবহাওয়া 

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ২৮ রানে হারের পর আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

 বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টি হানা দিয়েছিল। শেষ পর্যন্ত বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয় তুলে নেয় মিচেল মার্শরা। ওয়েস্ট ইন্ডিজে এখন বর্ষার মৌসুম। তাই ভারত-বাংলাদেশ ম্যাচ নির্বিঘ্নে আয়োজন নিয়েও শঙ্কা থাকছেই। বৈরি আবহাওয়ার কারণে পয়েন্ট ভাগাভাগি হলে সেক্ষেত্রে মেলাতে হতে পারে নানা সমীকরণ। তবে শেষ দুই ম্যাচ জিতেই সেমিফাইনাল নিশ্চিত করতে চায় টাইগাররা। অন্যদিকে, আজ বাংলাদেশকে হারালেই শেষ চারে এক পা দিয়ে রাখবে ভারত। 

আকুয়া ওয়েদারের পূর্বাভাস অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার মধ্য রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ম্যাচটি স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে। আর বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। ভারত-বাংলাদেশ ম্যাচের সময় আকাশ মেঘলা থাকবে। বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে স্থানীয় সময় সকাল ১০-১১টার মধ্যে অল্প পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির কারণে খেলা সাময়িক সময়ের জন্য স্থগিত থাকতে পারে। তবে ম্যাচ পরিত্যক্ত হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই বললেই চলে।   

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

যেমন থাকতে পারে বাংলাদেশ-ভারত ম্যাচের আবহাওয়া 

B
BN DESK | 22 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার