Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ের হরিপুরে পাট চাষিদের মুখে হাসি

BN DESK
31 August 2024, 07:56 PM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁওয়ের হরিপুরে পাট চাষিদের মুখে হাসি

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে কাঙ্খিত বৃষ্টিপাত না হলেও আবহাওয়া অনুকূলে থাকায় এবার পাটের বাম্পার ফলন হয়েছে। বাজারে নতুন পাট উঠতে শুরু করেছে। অনেকেই পাটের আঁশ ছড়ানো নিয়ে ব্যস্ত হয়ে পরেছে। বর্তমান বাজারে পাটের দামও বেশ ভালো হওয়ায় পাট চাষিদের মুখে হাসি ফুটেছে।

হরিপুর হারিপাড়া গ্রামের সোমসের আলী বলেন, তিনি ২ বিঘা জমিতে পাট আবাদ করে ১৫ মণ পাট পেয়েছেন। মশানগাঁও গ্রামের কৃষক মজিবর রহমান বলেন, তিনি এবার ৩ বিঘা জমিতে পাট আবাদ করে ২১ মণ পাট পেয়েছেন।

পাট চাষিরা জানান, বৃষ্টির অভাবে এবার পাট পঁচানো নিয়ে অনেক দুর্ভোগ পোহাতে হলেও পরিশ্রম বৃথা যায়নি। পাটের ফলন অনেক ভালো হয়েছে পাশাপাশি বাজারে পাটের দামও ভালো। নতুন পাট প্রতি মণ ২ হাজার ৫শ’ টাকা করে বিক্রি হচ্ছে।

উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা রুবেল হুসেন বলেন, এবার উপজেলায় ৬ হাজার ৩০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। এরমধ্যে দেশি ১৪০ হেক্টর আর তোষা ৪৯০ হেক্টর জমিতে চাষ হয়েছে। দেশি পাট প্রতি হেক্টরে ফলন হয় প্রায় ৮.৫ বেল্ট আর তোষা পাট হবে প্রতি হেক্টরে ১০.৫ বেল্ট।

পাট আবাদ করতে প্রতি হেক্টরে খরচ প্রায় ৪৫ থেকে ৫০ হাজার টাকা। আবহাওয়া ভালো থাকায় পাট বেশ লম্বা ও আঁশ মোটা ও ফলন ভালো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ের হরিপুরে পাট চাষিদের মুখে হাসি

B
BN DESK | 31 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার