Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বোদায় পবারো ধানের দাম কম হতাশ কৃষক

BN DESK
01 June 2024, 08:02 PM পড়তে ১ মিনিট
বোদায় পবারো ধানের দাম কম হতাশ কৃষক

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় বোরো ধানের দাম কম থাকায় কৃষকরা পড়েছে চরম বিপাকে। চলতি মৌসুমে হাট-বাজারগুলোতে বর্তমান বোরো ধান বিক্রি হচ্ছে ৮শ’ টাকা দরে। এতে বোরো চাষীরা পড়েছে লোকসানে।

আজ শনিবার (১ জুন) বোদা নগরকুমারী হাটে ধান বিক্রি করতে আসে নয়াদিঘী গ্রামের বোরো চাষী নুর নবী জানান, বাজারে প্রচুর ধান রয়েছে কিন্তু ধানের দাম নেই। যে হারে ধান উৎপাদন করতে খরচ হয়েছে, ৮শ’ টাকা দরে ধান বিক্রি করলে তিনি লোকসানে পড়বেন। অনুরুপ কথা বলে মাঝগ্রামের বোরো চাষী মহব্বত।

স্থানীয় সচেতন কৃষকরা বলছে, সরকার নির্ধারিত মূল্যে ধান ও চাল ক্রয় করে থাকে। কিন্তু কৃষকদের যখন ধান উত্তোলন শুরু হয় তখন এলএসডি গুদামে ধান চাল ক্রয় করে না। কৃষকদের ধান কাটা শেষ হলে বাজারে ধানের দাম বেড়ে যায়।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার আহম্মেদ রাশেদ উদ নবী জানান, চলতি মৌসুমে উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। বাজারে ধানের দাম একটু কম হওয়ায় কৃষকরা কম লাভবান হচ্ছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

বোদায় পবারো ধানের দাম কম হতাশ কৃষক

B
BN DESK | 01 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার