Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আইইউটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার এক্সপো-২০২৪

BN DESK
03 September 2026, 11:33 PM পড়তে ১ মিনিট
আইইউটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার এক্সপো-২০২৪

আইইউটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং আইইউটি ক্যারিয়ার অ্যান্ড বিজনেস সোসাইটি’র যৌথ উদ্যোগে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি’র (আইইউটি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় ক্যারিয়ার এক্সপো-২০২৪। 

বুধবার (৮ মে) অনুষ্ঠিত ক্যারিয়ার এক্সপোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থী, অনুষদ সদস্যসহ সহস্রাধিক লোক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আইইউটি’র ভিসি ড. রফিকুল ইসলাম বলেন, এ বছরের ক্যারিয়ার এক্সপোতে অংশগ্রহণকারীদের উৎসাহ এবং শীর্ষ স্থানীয় নিয়োগ প্রতিষ্ঠানের অংশগ্রহণ দেখে আমি অভিভূত। আমাদের শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীরা যাতে তাদের কর্মজীবনে সফল হয় তা নিশ্চিত করার জন্য আমরা মানসম্মত শিক্ষা কারিকুলাম নিশ্চিত করি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইইউটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শামসুদ্দোহা রাসেল। তিনি তার উদ্বোধনী বক্তৃতায় বলেন, আইইউটি’র সাবেক ছাত্র হিসেবে আমরা ক্যারিয়ার বিকাশ এবং নেটওয়ার্কিংয়ের গুরুত্ব বুঝতে পারি। ক্যারিয়ার এক্সপো ২০২৪ হচ্ছে ছাত্র এবং তরুণ গ্র্যাজুয়েটদের জন্য বিভিন্ন ইন্ডাস্ট্রি সম্পর্কে জানার জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম। 

আইইউটি ক্যারিয়ার অ্যান্ড বিজনেস সোসাইটি’র সভাপতি নাজমুস সাকিব রুম্মানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্যানেল আলোচনায় অংশগ্রহণকারী দেশের শীর্ষ প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন নেসলে বাংলাদেশের এইচ আর পরিচালক হোসনে আরা লোমা, মেরিকো বাংলাদেশ লিমিটেডের কর্পোরেট এইচ আর ও সাংগঠনিক উন্নয়ন প্রধান রেজাউল হোসাইন, বাংলালিংক ট্যালেন্ট ম্যানেজমেন্ট প্রধান কাজী নাফিস আহমেদ, বিএটি বাংলাদেশের অপারেশন এইচ আর প্রধান মেহেদি আরিফ মোজাম্মেল, রানার গ্রুপ’র চিফ এইচ আর অফিসার শাহ রিজভি রনি এবং ডিবিএল গ্রুপ’র ট্যালেন্ট ম্যানেজমেন্ট প্রধান হামিদুল ইসলাম। অনুষ্ঠানে বাংলাদেশের ২০টি শীর্ষ প্রতিষ্ঠান নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

আইইউটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার এক্সপো-২০২৪

B
BN DESK | 28 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার