Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জবি আইটি সোসাইটির বার্ষিক কর্মপরিকল্পনা নিয়ে উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ

BN DESK
04 September 2026, 02:39 AM পড়তে ১ মিনিট

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি-এর উদ্যোগে বার্ষিক কর্মপরিকল্পনা উপস্থাপন এবং বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন-এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ৩টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।


সাক্ষাৎকালে আইটি সোসাইটির প্রতিনিধিরা আগামী এক বছরের কর্মপরিকল্পনা উপাচার্যের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন। এতে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন, আইটি সেমিনার আয়োজন এবং ‘ডিজিটাল ক্যাম্পাস’ গড়ে তোলার বিভিন্ন পরিকল্পনা গুরুত্ব পায়।


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বলেন, “বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তির গুরুত্ব অপরিসীম। আইটি খাতে আমাদের আরও উন্নয়ন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সকল সংগঠনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রতিটি সংগঠনকে নির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করে এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি। জবি আইটি সোসাইটির যেকোনো গঠনমূলক কার্যক্রমে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে।”


সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন।


আইটি সোসাইটির মডারেটর ও সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু লায়েক বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা পেলে জবির আইটি সোসাইটি আরও বড় পরিসরে কাজ করতে পারবে এবং শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে সক্ষম হবে।”

আইটি সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের আইটি অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী ভাবনাকে গতিশীল করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। মতবিনিময় সভায় সংগঠনের বিভিন্ন স্তরের সদস্যরা অংশগ্রহণ করেন এবং উপাচার্যের সরাসরি দিকনির্দেশনা তাদের পরিকল্পনা বাস্তবায়নে অনুপ্রেরণা যোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে স্মারক আলোকচিত্র ধারণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিগত অগ্রযাত্রায় আইটি সোসাইটি ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা রাখবে বলে সভায় প্রত্যয় ব্যক্ত করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

জবি আইটি সোসাইটির বার্ষিক কর্মপরিকল্পনা নিয়ে উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ

B
BN DESK | 01 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার